শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় অন্তর্র্বতী সরকারের একটি প্রতারণার দালিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ
logo
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অন্তর্র্বতী সরকারের একটি প্রতারণার দালিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্র্বতী সরকারের একটি অন্তহীন প্রতারণার দালিল বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সংস্কার চায় না বলে একটি ভিভ্রান্ত ছাড়ানো হচ্ছে।আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করতে চাই। সরকারদলীয় নেতার অনুমতিক্রমে আমি এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি— সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হোক।’

তিনি আরও বলেন, ‘উক্ত কমিটিতে আমরা সবাই মিলে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাব এবং জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই সংসদে উত্থাপন করব। আমরা চাই সরকারি দল ও বিরোধী দল— সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংশোধনী আনি।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাই দায়বদ্ধ। তাই আলাপ-আলোচনার মাধ্যমেই আমরা একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চাই।’

রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা ও আইনি বৈধতা নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরও রাষ্ট্রপতি আদেশ জারি করলেন কীভাবে? যেই আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ লিগ্যাল ল্যাঙ্গুয়েজে ‘ভয়েড অ্যাব ইনিশিও’ (ঠড়রফ ধন রহরঃরড়) বা সূচনা থেকেই অবৈধ। এই আদেশটি রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে সংসদের প্রথম দিনে উপস্থাপন করা হয়নি।’

খুঁজুন