বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
অপরাধ অনলাইনে প্রতারণাকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি
logo

অনলাইনে প্রতারণাকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি

অনলাইনে ব্যবসায় বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য মো. মিনহাজুল ইসলাম (২৪) কে পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মো. মিনহাজুল ইসলাম (২৪) ও তার সহযোগীরা অনলাইনে ব্যবসায় বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করাচ্ছিল। তারা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের “মারলিং এক্সপ্লোর প্রপার্টি কোম্পানি” নামে উচ্চ লাভের প্রলোভন দেখাত। পরে একজন এজেন্টের মাধ্যমে ভুক্তভোগীদের বিভিন্ন কাজ (টাস্ক) সম্পন্ন করতে বলা হতো এবং প্রতিটি কাজের জন্য ভুক্তভোগীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হতো। এই পদ্ধতির মাধ্যমে চক্রটি ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।

ভুক্তভোগী মো. শাহজালাল এরূপ প্রতারণার শিকার হয়ে বিকাশ, নগদ ও ডাচ বাংলা ব্যাংকিং অ্যাপের মাধ্যমে মোট ১২,৮৬,৮৬৯ টাকা হারান। পরবর্তীতে এই সংক্রান্তে তিনি যাত্রাবাড়ী থানায় মামলা নং-৭৬, তারিখ-২৪/০৮/২০২৫, ধারা-৪০৬/৪২০/১০৯ দণ্ডবিধি দায়ের করেন। মামলার তদন্তভার সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট গ্রহণ করে। আধুনিক প্রযুক্তি ও তথ্য উপাত্তের মাধ্যমে সিআইডি অভিযুক্তের অবস্থান সনাক্ত করে এবং তাকে পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সিআইডি গ্রেপ্তারকৃত আসামির রিমান্ড শেষে আজ আদালতে প্রেরণ করে। 

চক্রের অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার জন্য মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন