বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
রাজধানী অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের ২ জন গ্রেফতার
logo

অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের ২ জন গ্রেফতার

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০.৩০ ঘটিকায় কেএমপি’র সোনাডাঙ্গা থানাধীন আউটার বাইপাস রোড এলাকা হতে অনলাইনে পণ্য বিক্রির নাম করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের ০২ (দুই) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।  

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম— ১। মোঃ সাইফুল ইসলাম (২৯), পিতা—ইমরুল সর্দার এবং ২। মোঃ রিফায়েত মোল্লা (২২), পিতা—বিল্লাল মোল্লা, উভয়ের গ্রাম—চন্দ্রপুর, থানা—অভয়নগর, জেলা—যশোর। গ্রেফতারকালে আসামীদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৩ টি স্মার্ট ফোন এবং ০২ টি সিম কার্ড জব্দ করা হয়। 

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসকারী একজন ভুক্তভোগীর করা অভিযোগ মতে, ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকদের ব্যবহৃত ‘চাঁদপুর ইলিশের হাট’ ও ‘চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার” নামীয় ফেসবুকে পেইজে ইলিশ মাছ বিক্রয়ের লোভনীয় বিজ্ঞাপন দেখে তিনি মাছ অর্ডার করেন। 

প্রতারকেরা অর্ডার কনফার্মেশন বাবদ তাদের দেয়া বিকাশ নাম্বারে ৫৫০ টাকা পাঠাতে বললে ভুক্তভোগী সরল বিশ্বাসে টাকা প্রেরণ করেন। এরপর, নেটওয়ার্ক ও বিকাশ সার্ভার জটিলতা, ডেলিভারিম্যানের ছদ্মবেশ ধারণ, পন্য নষ্ট হয়ে যাওয়ার অযুহাত ও ভয়ভীতি প্রদর্শনসহ নানান কৌশলে প্রতারকেরা ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ১৯,৩৪৮ টাকা হাতিয়ে নেয়। 

অর্থ আত্মসাতের পর প্রতারকেরা ফেসবুকে পেইজে ভুক্তভোগীকে ব্লক করে দিয়ে তাদের দেয়া মোবাইল নাম্বারসমূহ বন্ধ করে দেয়। সংঘবদ্ধ প্রতারণা চক্রের শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী এন্টি টেররিজম ইউনিট এর ওহভড়ৎস অঞট অঢ়ঢ়—এর মাধ্যমে অভিযোগ করেন এবং এ সংক্রান্তে ডিএমপি’র ভাটারা থানায় একটি মামলা রুজু হয় (ভাটারা থানার মামলা নং—০৬, তারিখ—২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ধারা—৪০৬/৪২০/৫০৬ দি পেনাল কোড, ১৮৬০)। 

পরবর্তীতে, এটিইউ’র একটি চৌকস দল ভাটারা থানার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণপূর্বক অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ সাইফুল ইসলাম (২৯) এবং মোঃ রিফায়েত মোল্লা (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবতীর্ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন