শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় অনলাইন ক্লাসে এখনই যাচ্ছে না সরকার
logo

অনলাইন ক্লাসে এখনই যাচ্ছে না সরকার

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন এই মুহূর্তে সরকার অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা করছে না বলে। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বা মন্ত্রিসভা বর্তমানে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেয়নি। তবে শিক্ষাখাত নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে এবং অতীতের ঝুলে থাকা কাজগুলো সম্পন্ন করে এই খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাখাতে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ও কার্যকরভাবে ব্যয় নিশ্চিত করতে সারাদেশে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম চলছে। আগামী মে-জুনের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা হিসেবে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার একটি প্রস্তাব আলোচনায় রয়েছে। এর মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরবর্তীতে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

খুঁজুন