শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় অবৈধভাবে টোল আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে: সড়ক ও রেল প্রতিমন্ত্রী
logo

অবৈধভাবে টোল আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে: সড়ক ও রেল প্রতিমন্ত্রী

সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন ঈদে সড়ক, নৌ ও রেলপথে যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন,অবৈধভাবে টোল আদায় করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নন্দীপাড়া জিরানি খাল পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে সড়কে চাঁদাবাজি বন্ধে আলটিমেটাম দিয়েছি। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। পরিবহন ও শ্রমিক নেতাদেরও বলেছি। সবাইকে বলছি— এই সরকার চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কোনো চাঁদাবাজকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।

যারা এসবের সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদের কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঈদুল ফিতরে এদেশের মানুষ যেন সুন্দরভাবে তাদের বাড়ি পৌঁছাতে পারে এবং সড়ক, নৌ ও রেলপথে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারে সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকার।

বিগত সরকার বিভিন্নভাবে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাত্র আমরা দায়িত্বে এসেছি। এগুলো নিয়ে আলাপ-আলোচনা করবো। অবৈধভাবে টোল আদায় করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সরকার শিগগিরই এলাকাভিত্তিক অবৈধ দখলে থাকা খাল ও জলাশয় উদ্ধারে কাজ শুরু করবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধ খালগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পানি প্রবাহ সচল করতে খনন কাজ শুরু করা হবে।

খুঁজুন