নওগাঁ জেলার মাতাজি হাট, মহাদেবপুরে ফেয়ার এগ্রো কেমিক্যালস লিমিটেড কোম্পানীর কর্মকর্তা মো. হুমায়ুন কবির (এসএমও) অফিসিয়াল চিঠি দিতে গেলে মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন ও তার ভাই শফিকুল ইসলাম ।
কর্তৃক যৌথভাবে মো. হুমায়ুন কবিরকে আটকিয়ে রেখে মধ্যযোগীয় কায়দায় শারীরিক ভাবে নির্যাতন করে এবং মোটরসাইকেল ভাংচুরসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় উক্ত দোকানের কীটনাশক লাইসেন্স বাতিলসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে শহরের বেলটিয়া এলাকায় এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর জি এম ই এগ্রো লিমিটেড এর এরিয়া ম্যানেজার মো. শাহ আলমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর ইউনাইটেড গ্রুপ কেয়ারের এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম, জামালপুর মিম পেক্স সিনিয়র মার্কেটিং অফিসার মো. হাফিজ উদ্দিন, বাংলাদেশ রেইনবোর এরিয়া ম্যানেজার মো. নজরুল ইসলাম, গ্রীন বাংলা এগ্রোর এরিয়া ম্যানেজার সৈয়দ আহসান হাবীব, গ্লোবাল এগ্রোবেট লিমিটেড রিজিওনাল ম্যানেজার রমজান আলী, বাংলাদেশ এগ্রিকালচার টেরিটোরি এক্সিকিটিভ জসিম উদ্দিন, পপুলার এগ্রো ইন্ডাস্ট্রির আক্তারুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা, মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন ও তার ভাই শফিকুল ইসলামের দোকানের কীটনাশক লাইসেন্স বাতিলসহ অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ, গত ২৮ জুলাই সকাল ১০ টার দিকে নওগাঁ জেলার মাতাজি হাট, মহাদেবপুর ফেয়ার এগ্রো কেমিক্যালস এর কর্মকর্তা হুমায়ুন কবির চিঠি দিতে গেলে মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন ও তার ভাই শফিকুল ইসলাম, হুমায়ুন কবিরকে আটকিয়ে রেখে শারীরিক ভাবে নির্যাতন করে।
মানববন্ধনে বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
-খবরপ্রতিদিন/ সি.ব