শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ
logo

নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ

রিয়াজুল ইসলাম বাচ্চু: ঝালকাঠির নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৫ই ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০২৫ - ২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)”-এর আওতায় ৬০ জন দরিদ্র জেলের মাঝে ৬০টি সুস্থ ও সবল বকনা বাছুর বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জোবায়ের হাবিব দরিদ্র জেলেদের হাতে এ বকনা বাছুর টুলে দেন।।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইয়্যেদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনিসুজ্জামান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এবং মৎস্য বীজ উৎপাদন খামার ঝালকাঠি সদরের খামার ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুস মিয়া।

এসময় বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং বিকল্প আয়ের পথ তৈরি হবে। পাশাপাশি দেশীয় মাছ ও জলজ সম্পদ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ প্রকল্প। ### ৫ই ফেব্রুয়ারি ২০২৬ইং।

খুঁজুন