বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি নিউইয়র্কে বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি স্লোগান
logo

নিউইয়র্কে বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি স্লোগান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি–অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে উত্তেজনা তৈরি হয়েছে, বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে ।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল রোববার দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার এই সফর সামনে রেখে নিউইয়র্ক সময় রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তখন বাঙালি–অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দুই পক্ষই স্লোগান দিয়ে দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে।

এ অবস্থা চলার মধ্যে রাত দশটার দিকে আওয়ামী লীগের এক কর্মী ও আওয়ামী লীগবিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন করেন। ‌পাঁচ মিনিটের মধ্যে অন্তত ১০ জন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। একপর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও ওই এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট সোমবার বেলা আড়াইটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করবে। তাঁদের এই আগমন ঘিরে বিমানবন্দরে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন