শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা নিতাই রায় চৌধুরীকে ধানের শীষে ভোট দিতে এ্যাড. নিপুন রায় চৌধুরীর আহবান
logo

নিতাই রায় চৌধুরীকে ধানের শীষে ভোট দিতে এ্যাড. নিপুন রায় চৌধুরীর আহবান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণা উপলক্ষে- “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

রোববার ১৬ নভেম্বর  সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়াম- আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী। নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সভায় সভাপতিত্ব করেন। 

সভায় মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৈমুর আলী,  বিএনপি নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ মতিউর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড, রোকনুজ্জামান খান, এড মিথুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন। 

নিপুর রায় চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া নারী মন্ত্রনালয প্রতিষ্ঠা করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ানম্যান তারেক রহমান কতৃক মনোনিত মাগুরা ২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে ধানের শীষে ভোট দেয়ার জন্য সভায় উপস্থিত হাজার হাজার নারীদের আহবান জানান। 

সভার সভাপতি বিগত আন্দোলন সংগ্রামে নিতাই রায় চৌধুরীর গৌরবউজ্জল ভূমিকার উল্রেখ করে তাকে ধানেরশীষে ভোট দেয়ার জন্য উপস্থবত মহিলাদের আহবান জানান। পরে নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক সেলিমা রহমান ও সদস্য সচিব নিপুন রায় চৌধুরী মাগুর ২ নির্বাচনী এলাকার আড়পাড়ায় স্কুল মাঠ ও বরইল পলিতা কলেজ মাঠে পৃথক নারী সমাবেশে বক্তব্য রাখেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন