বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার
logo

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতারকৃতরা হলো- ১। নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০) ২।পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিল হোসেন অভি (২৯) ৩। পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান হাওলাদার (৪৩) ৪।পটুয়াখালী জেলার  ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে. এম খোরশেদ আলম (৬৫) ৫। বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী মোঃ দেলোয়ার হোসেন বাবলু (৬১) ৬। উত্তরা পূর্ব ১ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯) ৭। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ কায়কোবাদ ওসমানী (৫৩) ৮। মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (৬০)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তানজিল হোসেন অভিকে গ্রেফতার করে। 

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় রাজধানীর সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনিসুর রহমান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ০৯:১৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ.কে. এম খোরশেদ আলমকে গ্রেফতার করে। 

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬:২০ ঘটিকায় রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে  মোঃ দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন দুপুর আনুমানিক ০৩:০০ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কোতোয়ালি থানাধীন পুলিশ ক্লাবের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে আল মামুন ভুইয়াকে গ্রেফতার করে। 

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কায়কোবাদ ওসমানীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রমনা থানাধীন কাকরাইল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন