বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
logo

নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১:০০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানবন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐতিহাসিক শাপলা চত্তরে অবস্থান নেন। সেখানে বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। 

জুলাই সনদের অনেক বিষয়ও তো সংবিধানে নাই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধাদের দোহাই দিয়ে বাধাগ্রস্থ করা হবে?মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না, জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। 

সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগনের দাবী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন,তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তা নাহলে জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এমনকি জাতীয় নির্বাচনও সংকটাপন্ন হওয়ার আশংকা দেখা দিতে পারে। একজন নির্বাচন কমিশনার একটি দলের মতো করে কথা বলছেন। 

গণভোট আয়োজনের সময় নিয়ে চলমান তর্ক একটি রাজনৈতিক বিতর্ক। কোন নির্বাচন কমিশনার এই বিতর্কে কোন দলের পক্ষালম্বন করার তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগেও পিআর নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের দোহাই দিয়ে একটি দলের পক্ষালম্বন করেছিলেন। আমরা তারও নিন্দা জানাই।

ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী অব্দি প্রলম্বিত এই মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর গাবতলী থেকে শাহবাগ পর্যন্ত এবং শাহবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিনের নেতৃবৃন্দ অংশ নেন।

শাপলা চত্তরের বক্তৃতা মঞ্চে আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলান শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, এডভোকেট বরকতুল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি,মাওলানা লোকমান হোসাইন জাফরি, কে এম শরীয়াতুল্লাহসহ মহানগর নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন