প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে জানিয়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন ‘নতুন সংগ্রাম’ শুরু করতে হবে।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘সবার আগে বাংলাদেশ’।
তারেক রহমান বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো মানুষের কাছে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়ন করা।’
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নেতাকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে ছিলেন। জনগণ বিএনপি এবং দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ইশতেহারটি ছিল বিএনপির। কিন্তু সরকার গঠনের পর সেটি এখন দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে।
তার ভাষায়, ‘দেশের ৫২ শতাংশ ভোটার এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। তাই আমরা যা বলেছিলাম, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমন একটি রাষ্ট্র গড়ার কথা বলা হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা ভালো শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।
তিনি আরও বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা বলেছিলাম, দেশে এমন রাজনৈতিক পরিবেশ চাই যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, বিতর্ক করতে পারবে।’
সরকারের সফলতায় বিএনপির নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার ঠিকই আছে, কিন্তু এটি বিএনপি সরকার। বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।’
সকাল পৌনে ১১টায় শুরু হওয়া এ রুদ্ধদ্বার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে জানিয়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন ‘নতুন সংগ্রাম’ শুরু করতে হবে। শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘সবার আগে বাংলাদেশ’। তারেক রহমান বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো মানুষের কাছে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়ন করা।’ তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নেতাকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে ছিলেন। জনগণ বিএনপি
এবং দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ইশতেহারটি ছিল বিএনপির। কিন্তু সরকার গঠনের পর সেটি এখন দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। তার ভাষায়, ‘দেশের ৫২ শতাংশ ভোটার এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। তাই আমরা যা বলেছিলাম, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমন একটি রাষ্ট্র গড়ার কথা বলা হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা ভালো শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে। তিনি আরও বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা বলেছিলাম, দেশে এমন রাজনৈতিক পরিবেশ চাই যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, বিতর্ক করতে পারবে।’
সরকারের সফলতায় বিএনপির নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার ঠিকই আছে, কিন্তু এটি বিএনপি সরকার। বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।’ সকাল পৌনে ১১টায় শুরু হওয়া এ রুদ্ধদ্বার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত