শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল
সারাবাংলা নির্বাচনী এলাকার ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর সংবাদ সম্মেলন
logo

নির্বাচনী এলাকার ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর সংবাদ সম্মেলন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত শেখ নেয়ামুল করিম এর  নির্বাচনী এলাকার বিভিন্ন অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শেখ জামাল হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, এনসিপি’র মাহমুদুর রহমান মান্না, জামায়াতের নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলনা আ: হাই, জামায়াত নেতা এড. তরিকুল ইসলাম প্রমুখ।

জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিম অভিযোগ করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। সদর উপজেলার বাসন্ডা এলাকার প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর দোকান ও বাসায় আগুনে দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এসকল কর্মকান্ড পরিচালনা করে জামায়াত সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। যাতে ভোটের দিন জামায়াত সমর্থিত ভোটাররা ভোট কেন্দ্রে ভয়ে ভোট দিতে না যায়। প্রতিপক্ষ দলের লোকজন ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। জামায়াতে ইসলামীর গণজোয়ার দেখে তারা পরাজিত হওয়ার আশংকায় ভাংচুর, হামলা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তিনি এসকল সন্ত্রাসী কর্মকান্ডকারীদের খুজে বের করে শাস্তির দাবী জানান।এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

খুঁজুন