শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা নদী লুটের মহাযজ্ঞ:ভাঙনের ঝুঁকিতে জাতীয় গ্রিড,উৎকণ্ঠায় হাজারো পরিবার
logo

নদী লুটের মহাযজ্ঞ:ভাঙনের ঝুঁকিতে জাতীয় গ্রিড,উৎকণ্ঠায় হাজারো পরিবার

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জঃ দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে চরম উদ্বেগ তৈরি হয়েছে।  অভিযোগ রয়েছে, যমুনা নদী-সংলগ্ন এলাকায় একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার বসিয়ে সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে, যার ফলে নদীতীরবর্তী বসতভিটা ও জাতীয় গ্রিড বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘুটিয়া বাজার, তিশি মৌজা, চকরমিরপুর, জিয়নপুর, ভাঙ্গা, রমচন্দ্রপুর, অবুদাঙ্গা, পারমস্তুল, চরমস্তুল, জয়ন্ত পাঙতিরছড়া ও বিষ্ণুপুর এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ড্রেজারের শব্দে প্রকম্পিত হচ্ছে জনপদ। নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে তীরবর্তী ভূমি দুর্বল হয়ে পড়ছে এবং ভাঙনের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও স্থায়ী সমাধান আসেনি। অভিযানের নামে সাময়িক তৎপরতা দেখা গেলেও কিছু সময় পর পুনরায় শুরু হয় উত্তোলন কার্যক্রম। তাদের দাবি, একটি প্রভাবশালী মহল প্রশাসনিক নজরদারি উপেক্ষা করে এ অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আইন বিশেষজ্ঞদের মতে, জনবসতিপূর্ণ এলাকা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিকটে অবৈধ বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা ফৌজদারি অপরাধের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন হিসেবে গণ্য হতে পারে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হচ্ছে এবং অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। তবে স্থানীয়দের প্রশ্ন—অভিযান চলমান থাকলে প্রকাশ্যে কীভাবে একাধিক ড্রেজার সচল থাকে? পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা, অবৈধ ড্রেজার জব্দ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু এবং জাতীয় গ্রিড সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের হুঁশিয়ারি—রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

খুঁজুন