বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় নবম পে-স্কেলে যে সুবিধা পাবেন পেনশনভোগীরা
logo

নবম পে-স্কেলে যে সুবিধা পাবেন পেনশনভোগীরা

জুলাই থেকে সবকিছু ঠিক থাকলে নবম পে-স্কেল বাস্তবায়নের পথে হাঁটতে পারে। পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীরাও উপকার পাবেন। প্রস্তাবিত নবম পে-স্কেলে পেনশনভোগীদের ভাতা ও মাসিক পেনশনও উল্লেখযোগ্যহারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, যাদের বর্তমান মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, পে-স্কেল অনুযায়ী তাদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার হতে পারে সর্বোচ্চ ৭৫ শতাংশ।

আর ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য এই বৃদ্ধি প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত হতে পারে।এছাড়া নতুন এ পে-স্কেলে পেনশনভোগীদের জন্য নতুন করে চিকিৎসা ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ৭৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য মাসিক ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের নিচে বয়সীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

খুঁজুন