শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বে উত্তেজনা যে ১০ হাইভোল্টেজ ম্যাচ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকায় যোগ দিয়েই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই: নাহিদ ইসলাম খুলনায় যৌথ অভিযানের মাঝেই দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
সারাবাংলা নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
logo

নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক (মাসুম)

।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রেজাউল করিম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন।

বক্তব্য রাখেন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে. এম. রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মো. মাহবুবুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, নবীনগর উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানা স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন। আবেগঘন পরিবেশে তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের যোগ্য, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

খুঁজুন