মাসুম খান ঝালকাঠি:বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হাসান সুমন তার নববিবাহিত স্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মেজর আসমা খানম আশাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার(১৯ মার্চ )দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন। এ সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন স্বজন ও এলাকার প্রতিবেশীরা।
জানা যায়, অ্যাডভোকেট রাশেদুল হাসান সুমন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভুট্টোর ভাগিনা। তার মামি ইসরাত সুলতান ইলেন ভুট্টো বর্তমানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নববধূকে নিয়ে প্রথমবারের মতো গ্রামের বাড়িতে আগমনকে স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে আসার এই ব্যতিক্রমী আয়োজন করেন সুমন। এ সময় এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অ্যাডভোকেট সুমন জানান, প্রিয়তমক স্ত্রীকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে আসা তার জীবনের একটি বিশেষ মুহূর্ত। এই আনন্দকে আরও স্মরণীয় করতেই এমন আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আসন্ন ঈদ পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামেই উদযাপন করবেন।
নববিবাহিত স্ত্রী মেজর আশা বলেন, গ্রামের মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় তিনি অভিভূত। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারেন।
এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন
নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন
মাসুম খান ঝালকাঠি:বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হাসান সুমন তার নববিবাহিত স্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মেজর আসমা খানম আশাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার(১৯ মার্চ )দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন। এ সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন স্বজন ও এলাকার প্রতিবেশীরা। জানা যায়, অ্যাডভোকেট রাশেদুল হাসান সুমন
ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভুট্টোর ভাগিনা। তার মামি ইসরাত সুলতান ইলেন ভুট্টো বর্তমানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।নববধূকে নিয়ে প্রথমবারের মতো গ্রামের বাড়িতে আগমনকে স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে আসার এই ব্যতিক্রমী আয়োজন করেন সুমন। এ সময় এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অ্যাডভোকেট সুমন জানান, প্রিয়তমক স্ত্রীকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে আসা তার জীবনের
একটি বিশেষ মুহূর্ত। এই আনন্দকে আরও স্মরণীয় করতেই এমন আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আসন্ন ঈদ পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামেই উদযাপন করবেন। নববিবাহিত স্ত্রী মেজর আশা বলেন, গ্রামের মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় তিনি অভিভূত। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারেন। এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত