শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা নাসিরনগরে টিকটককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে- ১৫ জন আহত
logo

নাসিরনগরে টিকটককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে- ১৫ জন আহত

নাসিরনগর কৃষি ব্যাংকের পূর্ব পাশে টিকটক কে কেন্দ্র করে  দুই পক্ষের সংঘর্ষে ১৫ আহত হয়েছে।২১ জুন শনিবার রাত ১০ রাত ১০ ঘটিকার সময়  উপজেলা  সদরের পার্শ্ববর্তী বুড়িশ্বর ইউনিয়নের  আশুরাইল ও গোকর্ণ ইউনিয়নের  নুরপুর গ্রামের কিছু লোকের মধ্যকার সংঘর্ষে নুরপরের  মেম্বার সহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এলাকাবাসী ও স্থানীয়  সূত্রে জানা গেছে আশুরাইল গ্রামের  মহিউদ্দিন (মাক্কিনের) মেয়ে তৃষা ও কুলিকুন্ডা গ্রামের আবিরেরে সাথে  টিক টক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, সেই সব তৃষার মা বাবার নজরে আসে।

এখানে উল্লেখ্য আবিরের চেহারা আকরামের চেহারার মাঝে মিল থাকায় মেয়ের বাবা তার সঙ্গীয় লোকজন নিয়ে আকরাম কে রাস্তা পেয়ে চড় থাপ্পর দিয়ে তাদের ঘরের ভিতরে নিয়ে মারধর করতে থাকে। আকরাম কে মারধরের সংবাদ শুনে তার আত্মীয় স্বজন তাকে উদ্ধার করতে এসে দু -গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন মোঃ রনি( ৩০)  একরাম মিয়া (১৮) আজাদ (৩৩)  আরিফুল ইসলাম  (১৯)  জামাল উদ্দিন ( ৫৫) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নতচিকিৎসার জন্য জেলা সদরে প্রেরণ করেছেন । দু পক্ষের ঝগড়া ভাঙ্গাতে এসে গোর্কণ ইউনিয়ন পরিষদের  সদস্য মাসুক মেম্বার, ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।  বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন