শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগুবেনা : পুতুল
logo

নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগুবেনা : পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগুবে না। ভবিষ্যৎ নতুন বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীতার বাংলাদেশ।

বৃহস্পতিবার  (০৫ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, ধানের শীষ ছাড়া বাংলাদেশে এমন কোন প্রতীক নেই যাকে ভোট দিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যায়।

যে দেশের  অর্ধেক জনগোষ্ঠী নারী এবং বাকি অর্ধেক পুরুষ। সে দেশে কেবল পুরুষ এগিয়ে গেলে আর নারীরা পিছিয়ে থাকলে কোনো দেশই কখনো এগোতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে।

পুতুল আরো বলেন, লালপুর-বাগাতিপাড়ার ধানের শীষের যে উঠেছে তা কেউ ঠেকাতে পারবে না। ধানের শীষ ভাঙ্গা যায় না, বিএনপি ভাঙ্গা যায় না। গত ১৭ বছর চেষ্টা করেও মাফিয়াতন্ত্র একটা বিএনপির কর্মীকে সরাতে পারেনি। 

এসময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

খুঁজুন