বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
logo

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

বাতিল করা হয়েছে নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের অস্বাভাবিক ও বিতর্কিত বিধান। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এই নির্দেশনা চালু হয়, যেখানে তাকেসহ উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল।

আজ বৃহস্পতিবার (১২ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়।

পাশাপাশি, মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

পর্যালোচনা কমিটির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদ–সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী এক মাসের মধ্যে তিনি সংশ্লিষ্ট সব প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি খতিয়ে দেখে সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন।

পরিষদের সদস্যরা জানিয়েছেন, সরকারি প্রটোকলে নারী-পুরুষ নির্বিশেষে মর্যাদার ভিত্তিতে সম্বোধন নিশ্চিত করতে হবে। ‘স্যার’ সম্বোধনের মতো অনুপযুক্ত ও বিভ্রান্তিকর রীতির আর কোনো জায়গা থাকবে না।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন