শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল জব্দ
logo

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এবং পার্শ্ববর্তী ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ৩৫,০০০ হাজার লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

আজ বিকেল ০৪.৩০টা থেকে রাত ০৮.০০টা পর্যন্ত এনএসআই-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি হতে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে তেলের ডিপো হতে প্রায় ১ কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন অপর একটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি হতে ব্যারেলে স্থানান্তরকৃত প্রায় ৯,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহনকারী ব্যক্তি উক্ত ৯,০০০ লিটার ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করার দাবি করলেও এর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ প্রেক্ষিতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্ধারকৃত ডিজেল ও ফার্নেস ওয়েল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ডিপোতে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন