বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৩৮ জন নিহত
logo

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৩৮ জন নিহত

অন্তত ৩৮ জন নিহত হয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে। বুধবার (২২ অক্টোবর) নাইজার রাজ্যের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে গেলে তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন সেই তেল সংগ্রহ করতে এগিয়ে আসে। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই বহু লোক প্রাণ হারান।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, বিস্ফোরণের আগে যারা ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন, নিহতদের বেশিরভাগই তারা।

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) স্থানীয় কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, উদ্ধার অভিযান এখনও চলছে এবং দুর্ঘটনাস্থলে মারাত্মক যানজট সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় সড়কের দুরবস্থা ও পুরনো যানবাহনের কারণে প্রায়ই এ ধরনের জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন