বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৭৬ সালের এসএসসি ব্যাচের মিলনমেলা’
logo

মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৭৬ সালের এসএসসি ব্যাচের মিলনমেলা’

নানান আয়োজনে প্রাক্তন ছাত্র এ কে এম ফজলুল হক, শান্তি রঞ্জন দেবনাথ, আবু সাইদ বিন্দু সার্বিক সহযোগিতায় ও আ ন ম ইরশাদ (উজ্জ্বল) এর পৃষ্ঠপোষকতায় মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৭৬ সালের এসএসসি ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৯ই জুন সকাল ৯ টার দিকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ কে এম ফজলুক হকের সঞ্চালনায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সকাল নয়টায় বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হওয়া। স্মৃতিবিজরিত বিদ্যায়ন প্রাঙ্গণ ঘুরে দেখা আর সম্মিলিত ছবি তোলা। দলবেধে সবাই মিলে মেঘনা নদীর তীরে চরকিশোরগঞ্জ ঘাটে একটি রেস্তোরায় সারা দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ।এ-সময় সকালে মৌসুমি দেশি ফলফলাদি--আম, জাম, লিচু, ডেউয়া, লটকন আর কাউ, ইত্যাদি দিয়ে সকালের নাস্তা পরিবেশন করা হয়।


এরপর এসএসসি ব্যাচ ১৯৭৬-এর যাঁরা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর ছিলো পরিচিতি পর্ব--যেখানে সবাই তাদের বর্তমান অবস্থা, সন্তান-সন্ততিরা কে কী করছে, জীবনের এই পর্যায়ে কেমন চলছে দিনকাল সে বিষয় তুলে ধরেন। এছাড়া, ছিলো বিদ্যালয়-জীবনের স্মৃতিচারণমূলক আলোচনা। আলোচনায় অনেকেই বিদ্যালয়ের বর্তমান পড়াশোনার মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

দুপুরে ভর্তা-ভাজি, দেশি মাছ আর মুরগীর মাংস সেই সাথে মুগডাল দিয়ে মধ্যাহ্ন-ভোজের আয়োজন করা হয়। সাথে ছিলো মুন্সীগঞ্জের বিখ্যাত চিত্য ঘোষের দই আর রসগোল্লা। পরিশেষে আনুষ্ঠিত হয় আকর্ষনীয় র‌্যাফেল ড্র।


প্রায় ৪৯ বছর পর পুরানো স্কুল বন্ধুদের অনেকেই একসাথে মিলিত হতে পেরে সবাই খুবই আবেগ প্রবণ হয়ে পরেন। জৈষ্ঠ্যের কাঠফাটা রৌদ্র উপেক্ষা করে স্মৃতি রোমন্থন করেই কখন যে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায় তা বুঝতেই পারেনি অনেকে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জের বাইরে--ঢাকা, নারায়নগঞ্জ থেকে সর্বমোট ৪০ জন বন্ধুরা অনুষ্ঠানে যোগ দেন। সকলের প্রাণবন্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আগামী বছরের জানুয়ারি মাসে ‘এসএসসি ব্যাচ৭৬’-এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান কীভাবে আয়োজন করা যায় সে বিষয়ে সকলের মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়। আগামী অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের আগাম আমন্ত্রণ জানিয়ে বিকেল ৪:৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন