শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়
logo

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়

নির্বাচন পলিসি, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন, নিরাপত্তা ইস্যু, ইশতেহারসহ নানা প্রসঙ্গে নিয়ে সাংবাদিকদের ব্রিফ করলেন  মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

শুক্রবার দুপুরে (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শহরের দক্ষিন ইসলামপুর এলাকায় ''মিট দ্যা প্রেস"এ আয়োজনে নিজের ভিশন-মিশন তুলে ধরেন এ প্রার্থী। 

''মিট দ্যা প্রেসে" সাংবাদিকদের সামনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও ক্রীড়াসহ জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে নিজের ভিশন-মিশন তুলে ধরেন। এতে নির্বাচিত হয়ে দায়িত্ব পেলে জেলা ক্রীড়াঙ্গনের উন্নয়ন , নারী অধিকার ও ক্ষমতায়ন, তথ্যের মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরি সহ বিভিন্ন সমন্বিত উদ্যোগের বিষয়ে পরিকল্পনা কথা জানান তার পরিবারের সদস্যরা( পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা) ।

কামরুজ্জামান রতন বলেন,  আমি নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারনা চালাবো। আমি কখনই সংঘাতের দিকে যাবো না। আর আমার ভয়েরও কিছু নেই। আমি বেগম খাালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীক মানুষের সামনে তুলে ধরেই এগিয়ে যাবো।

আয়োজিত ভিশন-মিশন সম্পর্কে বক্তব্য রাখেন- বিএনপি প্রার্থী কামরুজ্জামন রতনের বড় ছেলে আইমান ইবনে জামান, পুত্রবধূ মাহফুজা রহমান, মেয়ে লুবাবা ইবনে জামান, জামাতা মাহমুদুল হাসান ইমন, জুলাই যোদ্ধা রাইসুল ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন,জুলাই মঞ্চের মুন্সীগঞ্জের আহবায়ক রায়হান রাব্বি। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কামরুজ্জামান রতনের সহধর্মিনী নুরে জান্নাত, জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ফকির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামান।

খুঁজুন