রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল-গুলি, ম্যাগাজিন, প্রাইভেটকার ও অন্যান্য আলামতসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জসিম (২৩) ২। মোঃ বাবু ইসলাম (২৬) ৩। মোঃ জুম্মান আলী (২২) ৪। কাজী এহসান আহাম্মদ (৩০) ও ৫। মোঃ আল আমিন (২৪)।
মুগদা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ নভেম্বর ) রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় মুগদা থানার একটি টহল দল মুগদা থানাধীন গ্রীন মডেল টাউন এলাকায় টহল কার্যক্রম পরিচালনাকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পান। এ সময় পুলিশ উক্ত প্রাইভেটকারে থাকা পাঁচ ব্যক্তির সাথে কথা বললে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। সন্দেহজনক ব্যক্তিদের মধ্যে দু'জন কৌশলে গাড়ী থেকে বের হয়ে রাস্তার পার্শ্বে বাউন্ডারি ওয়ালের নিকট কিছু একটা ফেলে আসে।
পুলিশের আরও একটি টহল দলকে বিষয়টি অবগত করলে তারাও ঘটনাস্থলে আসে এবং বাউন্ডারি ওয়ালের নিকট অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ব্যক্তিদের ফেলে দেওয়া একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকার তল্লাশি করে প্রাইভেটকারে বিশেষ কায়দায় রক্ষিত একটি সুইচ গিয়ার চাকু, দশ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব