মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাসসহ ০৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার ১৩ জুলাই সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত জিয়াউর রহমানকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন এইচএম খলিলুর রহমান (৪২) গাড়ির চালক আমিরুজ্জামান খোকন (৫৫) আব্দুস সত্তার রাজ (৫৫) ও মোয়াজ্জেম হাওলাদার (৪০) এদিকে, অপহরণকারী চক্রের কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।
ভুক্তভোগী জিয়াউর রহমান বলেন, ‘আজ সকাল ৭টার দিকে আমতলী বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। এ সময় একটি মাইক্রোবাস ও ৪-৫টি মোটরসাইকেলে ১৫-২০ জন লোক আমাকে ধরে মারধর করে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্র পুলিশের পৃথক দুটি দল ফেরিঘাটসহ সড়কে তল্লাশি শুরু করে। একপর্যায়ে ফেরিঘাটে হালকা কালো রঙের একটি মাইক্রোবাসের মধ্যে ব্যবসায়ী জিয়াউর রহমানকে মুখ বাঁধা
অবস্থায় পাওয়া যায়।
তিনি আরো বলেন: এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব
মোরেলগঞ্জে ব্যবসায়ী কে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসসহ ৪ জন আটক
মোরেলগঞ্জে ব্যবসায়ী কে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসসহ ৪ জন আটক
মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাসসহ ০৪ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার ১৩ জুলাই সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত জিয়াউর রহমানকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা
হলেন এইচএম খলিলুর রহমান (৪২) গাড়ির চালক আমিরুজ্জামান খোকন (৫৫) আব্দুস সত্তার রাজ (৫৫) ও মোয়াজ্জেম হাওলাদার (৪০) এদিকে, অপহরণকারী চক্রের কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।ভুক্তভোগী জিয়াউর রহমান বলেন, ‘আজ সকাল ৭টার দিকে আমতলী বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। এ সময় একটি মাইক্রোবাস ও ৪-৫টি মোটরসাইকেলে ১৫-২০ জন লোক আমাকে ধরে মারধর করে
চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্র পুলিশের পৃথক দুটি দল ফেরিঘাটসহ সড়কে তল্লাশি শুরু করে। একপর্যায়ে ফেরিঘাটে হালকা কালো রঙের একটি মাইক্রোবাসের মধ্যে ব্যবসায়ী জিয়াউর রহমানকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।তিনি আরো বলেন: এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত