বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
logo

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মজলুম জননেতা মওলানা ভাসানীর কবর জিয়ারত করেছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত তার সমাধি প্রাঙ্গণে পৌঁছান তিনি। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

পরে তিনি ভাসানীর রুহের মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন এদেশের গণমানুষের নেতা। তার আপসহীন আদর্শ ও অধিকার আদায়ের সংগ্রাম রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, কৃষকের উন্নয়নের যে স্বপ্ন ভাসানী দেখেছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে এবং এর অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।

খুঁজুন