মোংলায় যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ০৯ জানুয়ারি দুপুরে উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি রেল পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় তারাই বিষয়টি দেখছে।
নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল-মোংলা কমিউটার যাত্রীবাহী একটি ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।