বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
অপরাধ মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পলাতক এক ছিনতাইকারী গ্রেফতার
logo

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পলাতক এক ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পলাতক থাকা ছিনতাই চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ । গ্রেফতারকৃতের নাম- মো. আজিজুল (২০) ।

সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস দল ।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকায়  মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ১৩ নং রোডের পশ্চিম প্রান্তে নদীর পাড়ের ওয়াকওয়েতে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ইয়ামিন (২৩) নামের একজন ঘটনাস্থলেই মারা যায় এবং ফাহিম (২৩) নামে অপর একজন গুরুতর আহত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ইয়ামিনের মরদেহ মর্গে রয়েছে এবং আহত ফাহিম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা যায়, ঘটনার পর থেকে পলাতক থাকা আজিজুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত আজিজুল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন