বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ মনিপুরে চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ
logo

মনিপুরে চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আনোয়ার হোসেন তাবিদ (৩৫), ২। মোঃ মিন্টু মিয়া (৩৫), ৩। মোঃ রতন মিয়া (৩৪) ও ৪। মোঃ ইসমাইল হোসেন (২৪)।

সোমবার (৭ জুলাই ২০২৫ ) পশ্চিম মনিপুর প্রতীক ভিলা নামক একটি বাসা হতে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রোববার (৬ জুলাই)গ্রেফতারকৃত চারজনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পশ্চিম মনিপুরের প্রতিক ভিলা নামক একটি বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা বিভিন্ন উপায়ে তাদেরকে পাঁচ লক্ষ টাকা প্রদান করে। ঘটনা চলাকালিন সময় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল হতে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন