বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী মিরপুরে মাদক বিরোধী অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক ২৩ জনকে সাজা প্রদান
logo

মিরপুরে মাদক বিরোধী অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক ২৩ জনকে সাজা প্রদান

রাজধানীর মিরপুর বিভাগে মাদক বিরোধী অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) মিরপুর বিভাগের পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প, মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর, রুপনগর থানাধীন মাইশা কনস্ট্রাকশন, দারুস সালাম থানাধীন বাগানবাড়ি আবাসিক এলাকা, কাফরুল থানাধীন আগারগাঁও তালতলা ও শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের মিরপুর বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ বিলাল হোসাইনের আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক আদালত ১১ জনকে সর্বোচ্চ ০৩ মাসের এবং বাকিদের সর্বনিম্ন ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মত অপরাধ সমূহ নিয়মিত ভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন