শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা মিরকাদিমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
logo

মিরকাদিমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মুন্সীগঞ্জের মিরকাদিমে তীব্র শীতের কনকনে ঠাণ্ডায় যখন অসহায় মানুষেরা কষ্টে দিন কাটাচ্ছেন, তখন একটি কম্বলই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় সম্বল। বয়সের ভারে ন্যুব্জ এক বৃদ্ধা মহিলা কম্বল জড়িয়ে ধরে আছেন, তার মুখে যেন শীতের কষ্ট আর মানবিক স্পর্শের মিশ্র অনুভূতি। শীতার্ত মানুষের ভিড়, দোয়ার হাত তুলে তারা যেন এক মানবতার জয়গান গাইছেন। যেন শীতের অন্ধকারে এক উষ্ণতার আলো জ্বলে উঠেছে।

শুক্রবার বিকালে সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার নূরপুর এলাকায় মুন্সীগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের স্ত্রী নুরে জান্নাতের উদ্যোগে কয়েকশ  অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অসহায়  বৃদ্ধার মতো অনেকেই কম্বল হাতে বাড়ি ফিরছেন, কেউ দোয়া করছেন, কেউ আবার সন্তানদের জন্য আরেকটা চাইছেন। যেন একটি কম্বলই তাদের শীতের রাতকে স্বপ্নময় করে তুলেছে।এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন

 সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার,এড,রোজিনা,বিএনপি নেত্রী ফারজানা মনি প্রমুখ।

খুঁজুন