বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অপরাধ মির্জাপুরে মাদক মামলায় তিনজনের ছয় মাসের কারাদণ্ড
logo

মির্জাপুরে মাদক মামলায় তিনজনের ছয় মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক তিনটি মামলায় তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) মির্জাপুর উপজেলার পোস্টকামুরী সওদাগরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ। অভিযানে তিনজনকে দোষী সাব্যস্ত করে পৃথক মামলায় প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ইউসুফ (২০), পিতা আব্দুল আজিজ, গ্রাম: পোস্টকামুরী মধ্যপাড়া; মো. রবিউল ইসলাম (৩২), পিতা মৃত শরফ আলী, গ্রাম: পোস্টকামুরী সওদাগরপাড়া এবং মো. রাশেদ (৩৭), পিতা মৃত মটর আলী, গ্রাম: পোস্টকামুরী সওদাগরপাড়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও ক্রয়-বিক্রয় প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খুঁজুন