শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেশবাসীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা: মামুনুর হাসান টিপু
logo

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেশবাসীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা: মামুনুর হাসান টিপু

আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খবর প্রতিদিন ও কেটিভি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপু দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, মহান একুশ কেবল শোকের দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক চেতনার প্রতীক। ভাষা আন্দোলনের শহীদদের ত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের বীজ রোপিত হয়েছিল। তাঁদের আত্মত্যাগ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, একুশের চেতনাকে ধারণ করে আমাদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক জীবনে শুদ্ধতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চা করতে হবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠান কেটিভি বাংলার পক্ষ থেকে সকল দর্শক, পাঠক ও দেশবাসীর প্রতি মহান একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়। তিনি আশা প্রকাশ করেন, ভাষা শহীদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।

উল্লেখ্য, মহান একুশে ফেব্রুয়ারি ১৯৯৯ সালে UNESCO কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়, যা বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাসকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।

খুঁজুন