বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
খেলাধুলা মেসির দুর্দান্ত ফর্ম, টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল
logo

মেসির দুর্দান্ত ফর্ম, টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বয়সের অঙ্কটা ৩৮ পেরিয়েছে, কোনো ছাপই যেন রাখতে চাচ্ছেন না । একেবারে উড়ন্ত ফর্ম যাকে বলে। আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) সর্বশেষ পাঁচ ম্যাচেই তিনি ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করেছেন।

আজ রোববার (১৩ জুলাই) ভোরে তার জোড়া গোলে ভর করে ন্যাশভিলে এসসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

গত ম্যাচেই এমএলএসের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার ইতিহাস গড়েন মেসি। এবার সেই সংখ্যাকে তিনি পাঁচে বাড়িয়ে নিলেন।

এ নিয়ে মন্ট্রিয়েল, কলম্বাস ক্রু, আবার মন্ট্রিয়ল, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন এবং ন্যাশভিলের বিপক্ষে টানা পাঁচ ম্যাচেই করলেন জোড়া গোল। এ ছাড়া ফ্রি-কিকে করা গোলেও নতুন রেকর্ড গড়েছেন আলবিসেলেস্তে তারকা। তিনি এখন ফ্রি-কিকে চতুর্থ সর্বোচ্চ ৬৯টি গোলের মালিক।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের সপ্তদশ মিনিটেই আজ গোলের সূচনা করেন মেসি। কয়েকজনের মাঝখান দিয়ে মারা নিচু ফ্রি-কিক শটে তিনি গোলটি করেন। যা ২০১৮ সালের পর থেকে তার ৩৫তম ফ্রি-কিক গোল। যা পেনাল্টি গোলের চেয়েও বেশি, ওই সময়ের মধ্যে স্পটকিকে মেসি ৩৩টি গোল করেছেন। ৬২ মিনিটে আসে মায়ামির পক্ষে তার দ্বিতীয় গোল। এবারের স্কোরে কৃতিত্ব অবশ্য ন্যাশভিলে গোলরক্ষকের। সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি সামনে থাকা মেসির পায়ে বল তুলে দেন, এরপর আরেকজনকে কাটিয়ে জালে পৌঁছাতে ভুল করেননি এলএমটেন।

এ নিয়ে চলতি এমএলএসের ১৬ ম্যাচে নিজের ১৫তম গোল পেয়ে গেলেন এই মায়ামি ও আর্জেন্টাইন তারকা। এ ছাড়া অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। সবমিলিয়ে ২১ গোলে সরাসরি অবদান মেসির। ২০২৩ সালের গ্রীষ্মে মায়ামিতে যোগ দেওয়ার পর ফ্লোরিডার ক্লাবটির হয়ে ৬৬ ম্যাচে তার গোলসংখ্যা ৫৫–তে গিয়ে ঠেকল। সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৭২ গোল করলেন মেসি।

ম্যাচটিতে অবশ্য মেসি দ্বিতীয় গোল করার আগে ন্যাশভিলের পক্ষে ব্যবধান কমান হ্যানি মুখতার। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে উঠে এলো মায়ামি। টানা ষষ্ঠ জয়ে ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন