সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন সরকার বড় বড় মেগা প্রকল্পের নামে অর্থ অপচয় করতে চায় না বলে। তিনি বলেন, কোনো প্রকল্পের সুফল যেন সরাসরি সাধারণ মানুষ পায়, সেটিই এখন সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে যথাযথ বিশ্লেষণ ছাড়াই বড় প্রকল্প নেওয়ার প্রবণতা ছিল। বর্তমান সরকার সে পথে হাঁটতে চায় না। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের করের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি—এমন ধারণা তৈরি হয়েছে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই ধারণা বদলাতে হবে। তিনি সংশ্লিষ্টদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলাকে যুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো এবং আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
মেগা প্রকল্পে অপচয় নয়, বাস্তব সুফল চায় সরকার: সেতুমন্ত্রী
মেগা প্রকল্পে অপচয় নয়, বাস্তব সুফল চায় সরকার: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন সরকার বড় বড় মেগা প্রকল্পের নামে অর্থ অপচয় করতে চায় না বলে। তিনি বলেন, কোনো প্রকল্পের সুফল যেন সরাসরি সাধারণ মানুষ পায়, সেটিই এখন সরকারের প্রধান লক্ষ্য। মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে যথাযথ বিশ্লেষণ ছাড়াই বড় প্রকল্প নেওয়ার প্রবণতা ছিল। বর্তমান সরকার সে পথে হাঁটতে চায় না। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের করের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি—এমন ধারণা তৈরি হয়েছে। কাজের স্বচ্ছতা
ও জবাবদিহিতার মাধ্যমে এই ধারণা বদলাতে হবে। তিনি সংশ্লিষ্টদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলাকে যুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো এবং আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত