বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মধুপুরের এক পল্লী চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা
logo

মধুপুরের এক পল্লী চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন জটাবাড়ী মৌজার এক পল্লী চিকিৎসককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে মির্জাবাড়ি বাজারে এক ফার্মেসিতে চিকিৎসা প্রদান কালে বিশ্বজিৎ বসু নামের পল্লিচিকিৎসককে এ জরিমানা করা হয়।

জানা যায়, পল্লী চিকিৎসক বিশ্বজিৎ বসু দীর্ঘদিন যাবত রোগী দেখে নিয়মিত ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন  লিখে আসছিলেন, যা গ্রহণের নির্দেশ শুধু এমবিবিএস এবং বিশেষজ্ঞ ডাক্তাররা দিতে পারেন।
তিনি নিজের নামে প্রেসক্রিপশন প্যাড তৈরি করে চিকিৎসা দিচ্ছিলেন।এছাড়া একটি ফার্মেসির লাইসেন্স দিয়ে দুটি ফার্মেসি চালিয়ে যাওয়ার অভিযোগও ছিলো তার বিরুদ্ধে। এছাড়াও যোগ্যতা নেই এমন ব্যক্তিকে ফার্মাসিস্টের কাজে নিয়োজিত করেছিলেন তিনি। তার ফার্মেসিতে তল্লাশি করে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় বলে জানা যায়।

এসকল অপরাধে পল্লীচিকিৎসক বিশ্বজিৎ বসুকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান।
সহযোগিতায় ছিলেন মধুপুর সেনাক্যাম্পের মোহাম্মদ আলী এর নেতৃত্বে একটি চৌকস দল।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন