বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মধুপুরের এক মাদক ব্যবসায়ীর ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড
logo

মধুপুরের এক মাদক ব্যবসায়ীর ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন কলেজপাড়া এলাকার বিখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েলকে মাদকসেবন ও বিক্রির অপরাধে দেড় বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া  মধুপুর পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার মোস্তফার ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাদক সেবন করা অবস্থায় জুয়েলকে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।

স্থানীয় লোকজন জানান, সে দীর্ঘদিন যাবত মাদক সেবন ও প্রকাশ্যে বিক্রি করে এলাকার যুবসমাজকে ধংস করে দিয়েছে। তার অত্যাচারে এলাকাবাসী আজ অতিষ্ঠ হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাকে নেশা গ্রহনের সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন। এ অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, বর্তমানে মাদকে চারপাশ সয়লাভ হয়ে গেছে। এখন হাত বাড়ালেই দেশের আনাচে-কানাচে মিলছে নিত্য নতুন মাদকদ্রব্য। মাদকের ভয়াবহ থাবায় তরুণ প্রজন্ম আজ ধংসের শেষ পর্যায়ে অবস্থান করছে। শহর কিংবা গ্রাম-সর্বত্রই যেকোনো  নেশা এখন হাত বাড়ালেই পাওয়া যায়। এ মরননেশার টাকা জোগান দিতে গিয়ে অনেক পরিবার আজ দেউলিয়া হয়ে গেছে। নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে খুন করছে তার মা, নানি অথবা দাদীকে। তিনি আরও জানান, মধুপুরকে মাদকমুক্ত করার জন্য যেকোনো পদক্ষেপ যেকোনো মুহুর্তে গ্রহন করা হবে।

মাদকমুক্ত মধুপুর গড়তে এধরণের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান মীর্জা জুবায়ের হোসেন।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন