টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন কাইতকাইদ নামক এলাকায় পৌরসভার রাস্তার কাজে বাধা প্রদান, টিনের বেড়া দিয়ে শতশত মানুষের যাতায়াতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কাইতকাইদ মাদ্রাসা হতে গোপীনাথপুর এলাকা পর্ষন্ত পাকা রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শতশত মানুষ অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করে থাকেন। এলাকার উন্নয়নের স্বার্থে পৌর প্রশাসক রাস্তাটি আরও উন্নত করার লক্ষ্যে প্রশস্ত সহ নতুন করে রাস্তা সংস্কারের কাজ প্রায় শেষের দিকে।
কিন্তু রাস্তার মাঝখানে অত্র এলাকার মৃত আকবর মীর্জার ছেলে জালাল মীর্জা টিন এবং সিমেন্টের খুঁটি গেড়ে রাস্তা সংস্কারের কাজে বাধা প্রদান সহ সর্বসাধারণের যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর্জা জুবায়ের হোসেন ঘটনা স্থলে গিয়ে বাধা প্রদানকারী জালাল মীর্জাকে এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তার কাজে বাধা না দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
কিন্তু জালাল মীর্জা পৌর প্রশাসকের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন যাবত রাস্তা সংস্কারের কাজে বাঁধা দিয়ে আসছেন। ফলে এলাকাবাসীকে যাতায়াতে জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ইতিমধ্যে রাস্তার কাজ শেষ করা হলেও টিনের বেড়ার কারণে কোনো মুমূর্ষু রোগীকে এম্বুলেন্স বা অটোরিকশা যোগে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না।
এলাকাবাসী জানান, একজনের জন্য শতশত মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ কোনো ভাবেই মেনে নেওয়ার মতো নয়। সরকারি কাজে বাঁধা সৃষ্টিকারী জালাল মীর্জার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষে নিকট জোর দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।