বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মধুপুরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার
logo

মধুপুরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার

টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মধুপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মালাউড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দুপুরে মালাউড়ী গ্রামের মৃত  আজগর আলীর ছেলে গরু ব্যবসায়ী  ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার  ফজলুল হক গরু ক্রয়ের জন্য তার রাইস মিল হতে বের হয়ে  গোপালপুর হাটে যাওয়ার সময় মালাউড়ী মোড় এলাকায় তার জমিতে মির্জাবাড়ী ইউনিয়নের কেতরপুর  এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে জাহিদুল ইসলাম মুরাদ ও জহিরুল ইসলাম জিহাদ এবং গোলাবাড়ী এলাকার  গোলাম মোস্তফার ছেলে  রোকনুজ্জামান রোকন সহ আরও  অজ্ঞাত ৭/৮ জন  মিলে ঘর তুলছেন।

 এসময় তিনি বাঁধা দিতে গেলে তারা অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে।  পরবর্তীতে তার ডাক চিৎকার শুনে তার ছেলে সোলায়মান মিশু, কাজের লোক মোতালেব এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন  তাদের কে উদ্ধার করে  মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এবিষয়ে আহতের ভাই এনামুল হক বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। 

এ বিষয়ে মধুপুর থানার এস আই সেলিম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে গিয়ে আহতদের দেখেছি, ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত পূর্বক

 -খবরপ্রতিদিন/ সি.ব
 

খুঁজুন