বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মধুপুরে নিষিদ্ধ ৪০টি চায়না জাল ধংস করেছে উপজেলা প্রশাসন
logo

মধুপুরে নিষিদ্ধ ৪০টি চায়না জাল ধংস করেছে উপজেলা প্রশাসন

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন হাওদা বিলের কাকরাইদ অংশে অভিযান চালিয়ে ৪০ টি চায়না জাল জব্দ করে ধংস করেছে মধুপুর উপজেলা প্রশাসন।

রবিবার (২৯ জুন) মধুপুর উপজেলার হাওদা বিলের কাকরাইদ অংশে অভিযান চালিয়ে এ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। 

এই নিষিদ্ধ চায়না জাল বা চায়না দুয়ারী , যা রিং জাল বা চায়না চাঁই নামেও পরিচিত এ জাল হচ্ছে মাছ ধরার একটি বিশেষ ফাঁদ। এই জাল এত সূক্ষ্ম যে ছোট ছোট জাতের মাছ, এমনকি মাছের ডিমও অনেক সময় উঠে আসে। এ মাছ ধরার মরনফাঁদে দেশীয় মাছ এবং অন্যান্য জলজ প্রাণী যেমন কাঁকড়া, কুঁচিয়া, ব্যাঙ ইত্যাদি বিলীন হয়ে যাচ্ছে।

দেশীয় মাছ রক্ষায় এ হাওদা বিলে অভিযান চালিয়ে ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই হেলাল ও মধুপুর থানা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ উপজেলা প্রশাসক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন