বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মধুপুরে নবগঠিত এনসিপির সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
logo

মধুপুরে নবগঠিত এনসিপির সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবগঠিত সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) ময়মনসিংহ রোডের স্টার বাংলা চাইনিজ হোটেলে মধুপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া এর সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, মীর মোহাম্মদ সোহেল, এস এম আজম হীরা, আব্দুল জলিল মিয়া, জুলহাস উদ্দিন, জেলা সমন্বয় কমিটি সদস্য ডা. সুমাইয়া সুলতানা সুইটি, মধুপুর এনসিপি'র সদস্য ফেরদৌস ওয়াহিদ শিশির, আসলাম হোসেন জীবন প্রমুখ।

সাধারণ সভা শেষে জুলাই অভ্যুত্থানে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার কবর জিয়ারত করেন মধুপুর এনসিপি'র নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলা এনসিপি'র সমন্বয় কমিটি সদস্য মুফতি শরীফ উদ্দিন বিলিয়া।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন