বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মধুপুরে জেলা প্রশাসকের উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত
logo

মধুপুরে জেলা প্রশাসকের উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত

একটি শিশু, একটি স্বপ্ন - ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম" এই উপপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে মধুপুরে একযোগে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় মধুপুর চাঁড়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা প্রশাসক বলেন, একই সময়ে মধুপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এমন চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে এ  কার্যক্রমের সঠিক বাস্তবায়নের জন্য সকলকে আহবান জানাচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা কৃষি অফিসার রাকিব আল রানা, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মহিউদ্দিন, এসআই আরিফ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

খুঁজুন