বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মধুপুরে দিনে-দুপুরে বাসায় ঢুকে দুর্ধর্ষ চুরি থানায় মামলা
logo

মধুপুরে দিনে-দুপুরে বাসায় ঢুকে দুর্ধর্ষ চুরি থানায় মামলা

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন নয়াপাড়া এলাকায় দিনে-দুপুরে গেইট ও দরজার তালা ভেঙ্গে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৪জুন) দুপুরে নয়াপাড়া এলাকায় মটর বিড়ি ফ্যাক্টরি রোডের শারমিন লুৎফার বাসায় এ দুর্ধর্ষ চুরির  ঘটনাটি ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার।

বাসার মালিক শারমিন লুৎফা জানান, শনিবার দুপুরে বাসার সবাই মিলে মির্জাবাড়ী তার খালুর বাড়িতে বেড়াতে যান। দিন শেষে সন্ধ্যা ৬টার দিকে বাসায় গিয়ে তারা দেখতে পায় গেইট ও দরজা ভিতর দিক থেকে লাগানো এবং তালা গুলো নষ্ট। 

পরবর্তীতে বিকল্প দিক দিয়ে বাসার  ভিতরে ঢুকে দেখা যায় আলমারি ও ওয়্যারড্রব এর সমস্ত কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং ড্রয়ার ভেঙ্গে ৩ ভরি সোনার গহনা, ৮ ভরি রোপা ও নগদ ৪০ হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে। 

এ ঘটনায় শামিমা বাদী হয়ে গতকাল রাতে মধুপুর থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন।

এবিষয়ে মধুপুর থানা ইনচার্জ এমরানুল কবীর জানান, ঈদের আগে অনেকেই বাসা বাড়িতে না থাকার কারণে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে যেকারণে ঈদের আগেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি সোস্যাল মিডিয়ায় সচেতনতা মুলক পোস্ট দিয়েছি। ঈদের আগে সবাইকে সচেতন হতে হবে। এ ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন