বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা মধুপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা
logo

মধুপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ১০০ কোটি ৮৫ লক্ষ ১৮ হাজার ৮০৭ টাকা ৫৮ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।  এ বাজেটে ২ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ৯ শত ৯১ টাকা ১৩ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।

‎বুধবার (২৫ জুন) বেলা ১২ টায় পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন এ বাজেট ঘোষণা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন- ৭ও৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য পৌরসভার কাউন্সিলর মোস্তফা হোসাইন, ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য কাউন্সিলর ডা. সাইদুর রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর রফিকুল ইসলাম ভুইয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম খান, ১ও২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন,  প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল কায়সার, প্রধান সহকারী মোঃ শাহিন মিয়া, হিসাব রক্ষক মিজানুর রহমান সহ পৌর সভার কর্মকর্তা - কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন