শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা মায়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলালকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনলো বিজিবি
logo

মায়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলালকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনলো বিজিবি

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলাল (৪০)-কে মায়ানমার থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

গত ০৩ জুন ২০২৫ তারিখে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে দুলালকে গরু ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মায়ানমারের নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মায়ানমারের অভ্যন্তরে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে ১০ জুন ২০২৫ তারিখে বিজিবি স্থানীয় সোর্সের মাধ্যমে অপহরণকারীদের সাথে যোগযোগ করে জানতে পারে যে, বর্ণিত অপহৃত ব্যক্তি পোয়ামুহুরী বিজিবির বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় আছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুন ২০২৫ তারিখ দুপুরে বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার হারুণ অর রশীদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা দিয়ে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়। পরবর্তীতে  অদ্য দুপুর ০২.১৫ ঘটিকায় বিজিবির পোয়ামুহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধারকৃত ব্যক্তিকে নিজ পরিবারের নিকট হস্তান্তর করে।

খুঁজুন