বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবি পরিবারের শ্রদ্ধা
logo

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবি পরিবারের শ্রদ্ধা

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিবি পরিচালিত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

আজ সকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী এবং বিজিবি পরিচালিত রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এসময় ০১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শিক্ষিকা মাহরীন চৌধুরীসহ মাইলস্টোন ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডার বলেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্ত ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন শিক্ষিকা মাহরীন চৌধুরী। তাঁর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদেরকে প্রাণে বাঁচানোর জন্য। তাঁর এই মহান আত্মত্যাগ তাঁর মানবিকতা, তাঁর সাহসিকতা পুরো জাতিকে অনুরণিত করেছে। এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার জন্য আমরা বিজিবি পরিবারও গভীরভাবে শোকাহত, মর্মাহত এবং বাকরুদ্ধ। বিবেকের তাড়নায় সাড়া দিয়ে বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা আজ এখানে সমবেত হয়েছি এই মহান-মহীয়ষী শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য। 

সেক্টর কমান্ডার আরও বলেন, শিক্ষিকা মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষক নন, তিনি মানবতার এক মূর্ত প্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন- সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। তিনি প্রমাণ করে গেছেন, শিক্ষকতা শুধু একটা পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার সদা সমুজ্জ্বল একটি মহান ব্রত। এই মহিষী ও অকুতোভয় শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা গর্বিত।

শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবির রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক), লেঃ কর্নেল মোহাম্মদ নাহিদ হাসান, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী এবং রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সেলিম আল দীন সহ রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুল এন্ড কলেের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন