বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা মাগুরার হরিপুর গ্রামে স্বামী মিজানুরের শাবলের আঘাতে স্ত্রী সোনালী খাতুনকে হত্যা করেছেন
logo

মাগুরার হরিপুর গ্রামে স্বামী মিজানুরের শাবলের আঘাতে স্ত্রী সোনালী খাতুনকে হত্যা করেছেন

হরিশপুর গ্রামে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ১২ জুলাই সকালে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সোনালী খাতুন (৩৮) তালখড়ি ইউপির ছান্দাড়া গ্রামের লতিফ মণ্ডলের মেয়ে। অভিযুক্ত স্বামী মিজানুর মোল্লা (৪০) পলাতক রয়েছেন।

প্রতিবেশী মো. তালেব জানান, ২০ বছর আগে মিজানুর মোল্লার সঙ্গে সোনালীর বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। বহু বছর ধরেই মিজানুর তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

সম্প্রতি চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজে যোগ দেন মিজানুর। শুক্রবার রাতে স্ত্রী ফোন রিসিভ করতে দেরি করায় ক্ষুব্ধ হয়ে তিনি শনিবার সকাল সাড়ে ৬টায় বাড়িতে ফেরেন। এরপর ঘরের দরজা না খোলায় তিনি দেয়াল টপকে ভেতরে ঢুকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা একটি শাবল দিয়ে সোনালীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে মেয়ে মদিনার আহ্বানে প্রতিবেশীরা এগিয়ে এলে মিজানুর পালিয়ে যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোনালীর রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে থেকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফওসি) মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন