বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু
logo

মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু

মাগুরা বিশেষ প্রতিনিধি:- মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাস (৩৩) মারা গেছেন। বুধবার দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ্য অবস্থায় তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরিবার ও জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, পদাধিকার বলে অনামিকা দাস মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার একটি বৈঠক ছিল। জেলা প্রশাসকের সভাপতিত্বে ওই বৈঠক চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন অনামিকা দাস। তখন তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পর তাঁকে বেশকিছু পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসক। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই ওই কর্মকর্তা বাসায় ফিরে যান। সকালেও তিনি একদফা হাসপাতালে গিয়েছিলেন কিছু পরীক্ষা করাতে। এরপর আবার বাসায় ফিরে আসেন। 

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন  বলেন, 'দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। গতকাল রাতে অজ্ঞান অবস্থায় প্রথম তাঁকে হাসপাতালে আনা হয়। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল। উপসর্গ দেখে চিকিৎসকদের ধারণা তিনি ব্রেইন স্টোকের কারণে মারা গেছেন'।

অনামিকা দাস রাজবাড়ি জেলার বানিবহ গ্রামের নির্মল কুমার দাসের মেয়ে। ২০১৯ সালে জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে মাগুরায় কর্ম জীবন শুরু করেন। চাকরি শুরুর পর থেকে একটানা তিনি মাগুরাতেই কর্মরত ছিলেন। তাঁর স্বামী কৌশিক কুমার দাস খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এই দম্পতির ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন