বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব মাদুরোকে বন্দি: প্রতিক্রিয়ায় যা বলছে চীন ও রাশিয়া
logo

মাদুরোকে বন্দি: প্রতিক্রিয়ায় যা বলছে চীন ও রাশিয়া

চীন মন্তব্য করেছে সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে 'জোরপূর্বক আটক' করে নিয়ে গেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে। খবর বিবিসির।

এ ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। রোববার (৪ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।

একইভাবে, রাশিয়াও ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান 'পুনর্বিবেচনা' করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সেইসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে যে, সমস্যা সমাধানে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি 'সংলাপ' হওয়া দরকার।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'স্বাধীন সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট' অভিহিত করে তার ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

খুঁজুন